দৈনিক নতুন বাংলা
১৮ জানুয়ারি ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে বিজিবির তল্লাশী চৌকিতে ৩০ হাজার পিস ইয়াবা সিএনজি সহ চালক আটক

টেকনাফে বিজিবির তল্লাশী চৌকিতে ৩০ হাজার পিস ইয়াবা সিএনজি সহ চালক আটক

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

টেকনাফের হোয়াইক্যং বিজিবির তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও বহনকারী সিএনজি সহ চালক কে আটক করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানিয়েছেন

১৮ জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ৮ টা ৪০ মিনিটের সময় হ্নীলা হতে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিডি-১১১৩, ডগ-জ্যাক (নারকোটিক্স, পুরুষ, জার্মান শেফার্ড) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীকালে ডগ জ্যাক কর্তৃক সিএনজি’র প্যাসেঞ্জার  বসার সীটের নীচে অভিনব কৌশলে লুকায়িত খাকী কাগজ দ্বারা মোড়ানো নীল রং এর বায়ুরোধী ০৩ কাট অর্থাৎ ৩০,(ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় ইয়াবা বহনের দায়ে সিএনজি চালক মোঃ রাসেল উদ্দীন (২০),কে আটক করে।
আটক ব্যক্তি উখিয়া বড় বড় বিল এলাকার বশির আহমদের ছেলে। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত সিএনজি ও জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, সিএনজি, মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১০

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১১

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১২

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৩

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৪

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৫

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৭

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৮

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

২০