দৈনিক নতুন বাংলা
২১ মার্চ ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন :

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র মোট ৩১ জন ক্রু স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) জাহাজের নেভিগেশন ব্রিজে ঈদের জামাত করে নামাজ আদায় করেন।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে আটকে পড়া বাংলাদেশি নাবিকরা আজ শুক্রবার (২০ মার্চ) তাদের জাহাজে ঈদের নামাজ আদায় করেছেন।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সতর্কতার মধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে তারা দিনটি কাটিয়েছেন৷

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র মোট ৩১ জন ক্রু স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) জাহাজের নেভিগেশন ব্রিজে ঈদের জামাত করে নামাজ আদায় করেন।

নামাজের পর নাবিকরা গ্রুপ ছবি তোলেন এবং গান শুনে, সিনেমা দেখে ও একে অপরের সাথে গল্প করে দিনটি কাটান।

ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এই অঞ্চলে সামুদ্রিক চলাচল ব্যাহত হওয়ায় জাহাজটি গত ১০ দিন ধরে উপসাগরে আটকা পড়ে আছে।

জেবেল আলী বন্দরে মালামাল খালাসের পর জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পার হতে ব্যর্থ হয়, যেখানে সংঘাতের কারণে বর্তমানে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে।

জাহাজের মাস্টার ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম খান জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ক্রুরা উৎসবের আমেজ বজায় রাখার চেষ্টা করেছেন।

তিনি বলেন, জাহাজে ঈদ সাধারণত একটি আনন্দদায়ক উপলক্ষ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। তবুও, আমরা সবাই মিলে দিনটিকে যতটা সম্ভব আনন্দময় করার চেষ্টা করছি।

তিনি আরও জানান, সকালে হালকা বৃষ্টি ও কিছুটা ঝড়ো বাতাস ছিল। যদিও ক্ষেপণাস্ত্র ও ড্রোন সতর্কবার্তা জারি করা হয়েছিল, তবে কাছাকাছি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।

তিনি বলেন, ‘মানসিক চাপ কমাতে ঈদের দিন ক্রু সদস্যরা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন৷  আমরা আমাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ রেখে যুদ্ধের চাপ সামলে নেওয়ার চেষ্টা করছি।’

জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে রওনা হয় এবং এর কিছু পরেই জেবেল আলী বন্দরে পৌঁছায়। তার পরের দিনই সংঘাত চরম রূপ নেয়।

জানা গেছে, ওই দিনই বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হয়, যার ফলে কর্তৃপক্ষ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। এর ফলে মালামাল খালাস না করেই জাহাজটি প্রায় তিন দিন আটকে ছিল। ২ মার্চ কার্যক্রম পুনরায় শুরু হলে খালাস কাজ শুরু হয়।

উত্তেজনার মধ্যেই মালামাল খালাস সম্পন্ন করলেও, নিরাপত্তা ঝুঁকির কারণে ১১ মার্চ হরমুজ প্রণালি পার হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। তখন থেকেই এটি পারস্য উপসাগরে অবস্থান করছে।

ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা পারস্য উপসাগর ত্যাগ করতে পারব না। আমরা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছি।

বিএসসি-র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘আমরা ক্রুদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে মানসিক সমর্থন দিচ্ছি।

তিনি আরও যোগ করেন, ‘জাহাজটির সংযুক্ত আরব আমিরাতের রুওয়াইস বন্দর থেকে ইউরিয়া সার বোঝাই করার কথা রয়েছে এবং এরপর আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য বন্দর সীমার মধ্যেই নোঙর করে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১০

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১১

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১২

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৩

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৪

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়!  এতিমের হক আত্মসাতের অভিযোগ থাইংখালীর মিছবাহ উদ্দিন মেম্বারের বিরুদ্ধে।

১৬

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

১৭

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

১৮

কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযান: টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ মাদক কারবারি আটক

১৯

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

২০