banglawebs
৯ ডিসেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইপিএলের চূড়ান্ত নিলামে জায়গা পেলেন ৩৫০ জন

আইপিএলের আসন্ন মৌসুমকে সামনে রেখে নিলামে নাম দিয়েছিলেন মোট ১৩৯০ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকা ঘোষণার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হাজারের বেশি নাম বাদ দিয়ে ৩৫০ জনকে নিলামের জন্য নিশ্চিত করেছে।

১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম। প্রকাশিত তালিকায় ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার আছেন। এবার দলগুলো মিলিয়ে মোট ৭৭টি ফাঁকা স্লট রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়ের জন্য।

সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে— ৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জন ক্রিকেটার, যার মধ্যে ৬ জন বিদেশি, দলে নিতে পারবে।

বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় আছেন— মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও সাকিব আল হাসান শেষ পর্যন্ত বাদ পড়েছেন।

নিলামে দাম আটটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যেখানে মোট ৪০ জন আছেন। বাংলাদেশিদের মধ্যে শুধু মুস্তাফিজ আছেন এই শীর্ষ ক্যাটাগরিতে। রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিমের ভিত্তিমূল্য ৭৫ লাখ; রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ। সাত বাংলাদেশির মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা আছে— তিনি ৬০ ম্যাচ খেলেছেন।

দ্বিতীয় ক্যাটাগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি, আর তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরির ভিত্তিমূল্য ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপি। এসব ক্যাটাগরিতে খেলোয়াড়ের সংখ্যা যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

নিলামের আগে নতুন করে ৩৫ জন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এবার তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি— আগের মেগা নিলামের অর্ধেক। গতবার কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটিতে কিনে নিয়ে পরে ছেড়ে দেয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্স—বিশাখাপত্তমে ভারতের বিপক্ষে সেঞ্চুরি—তাকে আবার ফ্র্যাঞ্চাইজিগুলোর দৃষ্টিতে তুলে এনেছে। নতুন তালিকায় শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগেও আছেন।

বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড ক্রিকেটারদের দিয়ে—ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, পেসার ও স্পিনার। এরপর উঠবে আনক্যাপড খেলোয়াড়রা।

প্রথম পাঁচটি সেটে রয়েছে মূল তারকা ক্রিকেটাররা।

প্রথম সেটে ব্যাটার: ডেভন কনওয়ে, জেক ফ্রেজার ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, সরফরাজ খান, ডেভিড মিলার ও পৃথ্বী শ।

দ্বিতীয় সেটে অলরাউন্ডার: গাস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীপক হুডা, বেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মুল্ডার ও রাচিন রবীন্দ্র।

তৃতীয় সেটে উইকেটরক্ষক: ফিন অ্যালেন, জনি বেয়ারস্টো, শ্রীকর ভরত, কুইন্টন ডি কক, বেন ডাকেট, রহমানউল্লাহ গুরবাজ ও জেমি স্মিথ।

চতুর্থ সেটে পেসার: জেরাল্ড কোয়েৎজি, আকাশদীপ, মুস্তাফিজুর রহমান, জেকব ডাফি, ফজলহক ফারুকি, ম্যাট হেনরি, স্পেনসার জনসন, শিবম মাভি, এনরিখ নর্কিয়া ও মাথিশা পাথিরানা।

পঞ্চম সেটে স্পিনার: রবি বিষ্ণুই, রাহুল চাহার, আকিল হোসেন, মুজিব উর রহমান ও মাহিশ থিকশানা।

চূড়ান্ত নিলামে জায়গা পেলেন যে ৩৫০ জন ক্রিকেটার তাদের তালিকা দেখুন – এই লিংকে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১০

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১১

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১২

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৩

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৪

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৫

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১৬

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১৭

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৮

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৯

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

২০