সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক নতুন বাংলা” পরিবার।
বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় দৈনিক নতুন বাংলা পরিবারের পক্ষে সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈম মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন ।
এক শোকবার্তায় বলা হয়, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ, আপোষহীন রাজনীতিবিদ ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের অপূরনীয় ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন