দৈনিক নতুন বাংলা
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই

ডেস্ক রিপোর্ট :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরো বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে।

অপর এক ফেসবুক পোস্টে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ভাই শাহাদাৎ বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে আমার ভাইয়ের শহীদি আত্মদান মজলুম এ জনগোষ্ঠীর মুক্তির সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১০

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১১

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১২

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৩

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৬

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৭

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

১৯

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার গ্রহন করলেন টেকনাফ থানার ওসি।

২০