দৈনিক নতুন বাংলা
১২ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উখিয়া টেকনাফ আসনের সার্বিক উন্নয়নে শাহজাহান চৌধুরীর বিকল্প নেই

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শাহজাহান চৌধুরী।

প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ. এ. সোহেল চৌধুরী।

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী,
কক্সবাজার জেলা মহিলা দলের সহসভাপতি নাজিয়া জাহান শম্পা, তরুণ যুবনেতা হাসান বান্না
টেকনাফ উপজেলা মহিলা নেত্রী রিনা আক্তার, ফরিদা
বেগম মেম্বার সহ বিএনপি অংগসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা দেশের উন্নয়নে উখিয়া টেকনাফ আসনে শাহজাহান চৌধুরীর বিকল্প নেই উল্লেখ করে বলেন, সীমান্ত এলাকার অশান্ত পরিবেশ, অপহরণ, মুক্তিপণ বাণিজ্য, জেলেদের কর্মসংস্থান সহ যাবতীয় সমস্যা শাহজাহান চৌধুরী কেবল সমাধান করতে পারবেন। সুতরাং এদেশের মানুষের ভাগ্য নির্ধারণে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১০

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১১

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১২

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৩

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৪

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৫

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৭

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৮

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

২০