টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পেন দুই স্বশস্ত্র গ্রুপের সংঘর্ষ ও গুলাগুলিতে নিহত-১
মোহাম্মদ শহীদুল্লাহ, স্টাফ রিপোর্টার:
গত শুক্রবার (১০ জানুয়ারি) মধ্য রাতে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের আই ব্লক সংলগ্ন এলাকার আবুল কালাম এর ছেলে স্বশস্ত্র সন্ত্রাসী নুর কামাল বাহিনী ও আরেক শীর্ষ সন্ত্রাসী খালেক গ্রুপের মধ্যে গুলাগুলির খবর পাওয়া গেছে। মাদকের টাকা ভাগভোটোয়ারা কে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে স্বশস্ত্র সংঘর্ষ হয়। শুরু হয় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গুলাগুলি। এ ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর প্রধান নুর কামাল গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক তার অন্যান্য সদস্যরা তাকে লেদাস্থ আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে নুর কামালের মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই স্বশস্ত্র গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে গুলাগুলি ঘটনা ঘটে। এতে নুর কামাল নামে একজন মারা যায়। নিহত উক্ত নুর কামালের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন