প্রেস বিজ্ঞপ্তি::
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা নুরুল হক এর পক্ষে
শুক্রবার বিকেলে দোয়ার মাধ্যমে টেকনাফ,হ্নীলা,হোয়াইক্যং এ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তর দক্ষিণ শাখা,যুব আন্দোলন, ছাত্র আন্দোলন,শ্রমিক আন্দোলন সহ অংগসংগঠনের সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে।
হাতপাখায় ভোট দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহবান জানিয়ে ইসলামী আন্দোলন উত্তরশাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক নেজামী বলেন, ভোট পবিত্র আমানত। ইসলামের পক্ষে হাতপাখায় রায় দিয়ে দেশের সুশাসন নিশ্চিত করুন।
হাতপাখার মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা নুরুল হক বলেন,আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলাম ও মানবতার কল্যাণে হযরত পীর সাহেব চরমোনাইর ডাকে সাড়া দিয়ে হাতপাখায় আপনার মূল্যবান রায় দিন।
মন্তব্য করুন