টেকনাফে বিজিবির তল্লাশী চৌকিতে ৩০ হাজার পিস ইয়াবা সিএনজি সহ চালক আটক
শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।
টেকনাফের হোয়াইক্যং বিজিবির তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও বহনকারী সিএনজি সহ চালক কে আটক করেছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানিয়েছেন
১৮ জানুয়ারি রবিবার সকাল আনুমানিক ৮ টা ৪০ মিনিটের সময় হ্নীলা হতে কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিডি-১১১৩, ডগ-জ্যাক (নারকোটিক্স, পুরুষ, জার্মান শেফার্ড) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীকালে ডগ জ্যাক কর্তৃক সিএনজি’র প্যাসেঞ্জার বসার সীটের নীচে অভিনব কৌশলে লুকায়িত খাকী কাগজ দ্বারা মোড়ানো নীল রং এর বায়ুরোধী ০৩ কাট অর্থাৎ ৩০,(ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এসময় ইয়াবা বহনের দায়ে সিএনজি চালক মোঃ রাসেল উদ্দীন (২০),কে আটক করে।
আটক ব্যক্তি উখিয়া বড় বড় বিল এলাকার বশির আহমদের ছেলে। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত সিএনজি ও জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, সিএনজি, মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন