ঢাকায় ৩ হাজার ইয়াবা সহ হোয়াইক্যং এর কথিত সাংবাদিক জিয়াবুল ওরফ গরু ডাক্তার আটক
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ জিয়াবুল হক (৪২)। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিজিবি চেক পোস্ট সংলগ্ন গ্রামে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ফুটওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াবুল হককে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
আটক জিয়াবুল হক প্রকাশ গরু ডাক্তার সাংবাদিক সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল।
হোয়াইকং পুলিশ ফাঁড়ির এক চৌকস পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,আমাদের কাছে তথ্য ছিল সে পেশাদার মাদককারবারী। সাংবাদিকতার মত পবিত্র পেশাকে পুঁজি করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।এই জিয়াবুলের নুন আনতে পান্তা ফুরাই, ঘর নেই,বাড়ি নেই অবস্থা থাকলে কথিত সাংবাদিক নামধারী জিয়া এখন বিলাসবহুল বাড়ি ও ৩ লাখ টাকা দামের বাইক সহ হাতে দুএকটি স্বর্ণের আংটি ব্যবহার করে। যেন আলাদীনের চেরাগ তার হাতে!
হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে রাতে দিনে নিয়মিত বিচরণ ছিল নজরে পড়ার মত।
বিগত আওয়ামী আমলে মৎসজীবি দলের নেতা হয়েও এখন ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর বিএনপির কতিপয় নেতার পরিচয়ে দাপুটে সাংবাদিক হিসেবে নিজেকে জাহির করছিল বড় সাংবাদিক হিসাবে। ভাগিয়ে নেন জাতীয় সাংবাদিক সংস্থার টেকনাফ উপজেলার সভাপতির পদ ও। অবশেষে চোরের ১০ দিন গৃহস্থের একদিন” একটি জনপ্রিয় বাংলা প্রবাদ সত্য হলো।
টেকনাফের একাধিক সিনিয়র সাংবাদিকরা জানান, ভবিষ্যতে মাদকের সাথে সম্পৃক্তদের নিয়ে আমাদের সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।
মন্তব্য করুন