দৈনিক নতুন বাংলা
২৮ জানুয়ারি ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে ড্রোন নির্মাণে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিমান বাহিনীর চুক্তি

বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি) ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে জি টু জির (সরকার থেকে সরকার) আওতায় মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোন ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প-দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা; যা দীর্ঘমেয়াদে মনুষ্যবিহীন আকাশযান উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়ক হবে।

আইএসপিআর আরো জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতার নিম্ন সহনশীল এবং উল্লম্ব টেক-অফ এবং ল্যান্ডিংয়ের মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব ইউএভি এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন করবে। এই ইউএভিগুলো সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই চুক্তির ফলে দেশীয় ইউএভি উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্ষমতা সম্প্রসারিত হবে, যা জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে। একই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখ্যযোগ্য অবদান রাখবে।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১০

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১১

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১২

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৩

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৬

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৭

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

১৯

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার গ্রহন করলেন টেকনাফ থানার ওসি।

২০