আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনীতিতে সবচেয়ে আলোচিত শব্দ এখন ‘ফ্যামিলি কার্ড’। এই ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে এবার নিজের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে কথা বলেন তিনি।
এ সময় তারেক রহমান বলেন, ‘আমার পরিকল্পনাগুলোর মধ্যে একটি হলো এই বাংলাদেশের যে অর্ধেক নারী জনসংখ্যা রয়েছে তাদের নিয়ে এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের বিষয়টি এমন নয় যে ফ্যামিলি কার্ডটি যে নারী পাবে সে নারী সারাজীবন পাবে। এই কার্ডটি ৫ থেকে ৭ বছরের জন্য দেওয়া হবে। এই সময়ে আমরা তাদের একটি সাপোর্ট দেব। চেষ্টা করব সেটা টাকার হিসেবে হতে পারে আবার প্রয়োজনীয় ফুড আইটেমের ওপর হতে পারে।
কেন এই পরিকল্পনা সে বিষয়ে তারেক রহমান বলেন, ‘আমরা দেখেছি একজন গৃহিণীকে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে, সে তার পরিবারের জন্য সঠিকভাবে খরচ করে। আমরা দেখেছি তার হাতে যে অর্থটি দেওয়া হয় সেগুলো মূলত তিনটি কাজে খরচ করে। প্রথমতো, তার পরিবারের স্বাস্থ্যের পেছনে; দ্বিতীয়ত, পরিবারের শিক্ষার পেছনে; তৃতীয় যে অর্থটা সে জমা করে সে ছোট ছোটোভাবে কোথাও ইনভেস্ট করে।
এইভাবে যখন সে ইনভেস্ট করা ধরবে, স্বাভাবিকভাবে তার গ্রামের অর্থনীতিটা শক্তিশালী হবে, এভাবে তার উপজেলার, তার জেলার অর্থনীতিটা শক্তিশালী হবে। তার পরিবারটি যদি হেলদি হয় তাহলে এভাবে পুরো গ্রামটা হবে, পুরো উপজেলা হবে, জেলা, বিভাগ এবং এক সময়ে তার দেশটা হেদলি হবে।
মন্তব্য করুন