দৈনিক নতুন বাংলা
১২ জানুয়ারি ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে বাংলাদেশী শিশু আহতের প্রতিবাদে টেকনাফের হোয়াইকং এ মানববন্ধন

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর গুলিতে বাংলাদেশী শিশু আহতের প্রতিবাদে টেকনাফে মানববন্ধন

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)।

মিয়ানমার থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে আহত অবুঝ স্কুলছাত্রী হুজাইফা সুলতানা আফরান আহত হওয়ার প্রতিবাদে টেকনাফ উপজেলা হোয়াইক্যংয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ হাইওয়ে সড়কে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় নির্বিচার গুলিবর্ষণের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে মোহাম্মদ আলম বলেন, একজন নিরীহ অবুঝ শিশু শিক্ষার্থীর ওপর সীমান্তের ওপার থেকে গুলি এসে লাগা চরম মানবতাবিরোধী কাজ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আলী হোসেন বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশেষ করে শিশু ও নারী সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি, যাতে সীমান্তে স্থায়ী শান্তি নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, মানববন্ধনে আহত শিক্ষার্থী হুজাইফা সুলতানা আফরানের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, তার পরিবারের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে যাতে আর কোনো নিরীহ মানুষ হামলার শিকার না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

উপস্থিত অন্যান্য বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশে এসে নিরীহ মানুষের প্রাণহানি ঘটাতে না পারে, সেজন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন।

আহত শিক্ষার্থীর পিতা জসিম উদ্দিন বলেন, গত কাল রবিবার আমার মেয়ে খেলতে বের হওয়ার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এসে মাথায় লাগে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি। তার সুচিকিৎসা এবং সরকারের সহযোগিতা কামনা করছি।###

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১০

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১১

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১২

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৩

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৪

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৫

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৭

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৮

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

২০