মানুষ মানুষের জন্য ….
শিশু রামিম এর লেখাপড়ার দায়িত্ব নিলেন যুবদল নেতা আব্দুল কুদ্দুস
নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লম্বাবিল ঘোনাপাড়ার গ্রামের মেধাবী ও অসচ্ছল ছাত্র মোহাম্মদ রামিম(৯) এর লেখাপড়ার দায়িত্ব নিলেন হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক যুব নেতা আব্দুল কুদ্দুস। শিশু রামি এর পিতার নাম হেলাল উদ্দিন,মাতা: মনোয়ারা বেগম।
ঘুনাপাড়া আবুজর গিফারী মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেনীর ছাত্র রামিমের মা আহত হওয়ার ঘটনায় অঝোর কান্না করছিল।
তার চোখেমুখে অসহায়ত্বের চাপ ও কান্নার দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে বিশিষ্ট যুবনেতা আব্দুল কুদ্দুস তার লেখাপড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন।
আব্দুল কুদ্দুস বলেন,এই নিস্পাপ শিশুর কান্না আমাকে নাড়া দিয়েছে। তাৎক্ষণিক আমি সিদ্ধান্ত নিলাম এই অবুঝ শিশু’র বাবার অনুপস্থিতি ও দুঃখীনি মায়ের মুমুর্ষাবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি চাই সে একদিন মানুষ হয়ে আত্মীয় স্বজনের মুখে হাঁসি ফুটাবে,এমনটি প্রত্যাশা আমার।
মন্তব্য করুন