হারুন শ্রমিক থেকে হয়ে গেলেন কোটিপতি, রয়েছে একাধিক বাড়ি-গাড়ি ও বিপুল পরিমাণ অর্থ সম্পদ
কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের
মনখালী কোনার পাড়া এলাকার ফরিদ সাওদাগর এর ছেলে হারুন, (প্রকাশ ড্রাইভার হারুন) তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ইয়াবা, অবৈধ অস্ত্র, অবৈধ চুরাই গাড়ির ব্যবসা করে আসছে, মিয়ানমারে এপার থেকে নিয়ে যাচ্ছে অবৈধভাবে সিমেন্ট সহ খাদ্য সামগ্রী ওখান থেকে নিয়ে আসেন বড় বড় বড় ইয়াবার চালান ।
একসময় পেশায় ছিলেন একজন সাধারণ শ্রমিক এখন আঙ্গুল ফুলে কলাগাছ তার রয়েছে গাড়ি-বাড়ি আর সম্পদের পাহাড়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেই একজন ড্রাইভার শ্রমিক হলেও মাদক ব্যবসার আড়ালে তিনি গড়ে তুলেছেন বিপুল সম্পদ। আরও রয়েছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ, কক্সবাজার শহরে একের পর এক ফ্ল্যাট ও বিলাসবহুল একাধিক বাড়ি-গাড়ি।
এ ছাড়াও ছেলে ও আত্মীয়-স্বজনের নামে বেনামে সম্পদ কিনেছেন হারুন। আগে তিনি সাধারণ জীবনযাপন করলেও এখন বিলাসবহুল ফ্ল্যাট ও গাড়ি নিয়ে চলাফেলা করেন, তাঁর এ বিলাসী জীবনযাপন দেখে উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের দেখা দিয়েছে ।
কক্সবাজারে নিজের নামে ফ্ল্যাট রয়েছে তাঁর। একসময় সমিতি পাড়া এলাকায় বসবাস শুরু করলেও মানুষের সন্দেহ বাড়লে সেখান থেকে এলাকা ছেড়ে বর্তমানে রামু মরিচা খুনিয়া পালং এলাকায় অবস্থান নিয়েছেন তিনি ও তাঁর পরিবার।
আরও রয়েছে তাঁর মালিকানাধীন ঢাকা মেট্রো–১৯০১০৫ নম্বরের একটি গাড়ি। অবৈধ সম্পদ নিয়ে প্রশ্ন উঠার পর সেই স্থান পরিবর্তন করে ।
এদিকে স্থানীয় সচেতন মহলের জোর দাবি জানান তিনি এলাকায় অবৈধ বিপুল সম্পদের মালিক, রয়েছে একাধিক গাড়ি, সে একসময় নুন আনতে পান্তা পুরিয়ে যেত সে হঠাৎ করে এত টাকার মালিক কিভাবে হলো জনমনের এ প্রশ্ন থেকে যায় তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান ।
এ বিষয়ে একাধিক বার অভিযুক্ত হারুনকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।
মন্তব্য করুন