দৈনিক নতুন বাংলা
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদ সদস্যরা বেতন ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যেসব সুযোগ-সুবিধা পাবেন

নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্রীয়ভাবে কি কি সুযোগ-সুবিধা পাবেন বিস্তারিত জানতে হলে পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয়। নতুন সরকারের সংসদ সদস্যরা আগামী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন। এরপর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।

গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন থেকে ২৯৭ জন নবনির্বাচিত সংসদ সদস্যের নামের গেজেট প্রকাশের পর দেশজুড়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী, একজন সংসদ সদস্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন ধরনের আর্থিক ভাতা, আবাসন ও যাতায়াত সংক্রান্ত বিশেষ সুবিধা ভোগ করেন। ১৯৭৩ সালের ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার’ এবং পরবর্তী বিভিন্ন সংশোধনীর মাধ্যমে এই সুযোগ-সুবিধাগুলো আইনি কাঠামোয় নির্ধারণ করা হয়েছে।

কিকি সুযোগ সুবিধা পাবেন সংসদ সদস্যরা। 

একজন সংসদ সদস্যের মাসিক মূল বেতন নির্ধারিত আছে ৫৫ হাজার টাকা। তবে এই মূল বেতনের বাইরেও নির্বাচনী এলাকার কাজের জন্য তাঁরা প্রতি মাসে ১২ হাজার ৫০০ টাকা ভাতা পান। আপ্যায়ন ভাতা হিসেবে তাঁদের মাসিক বরাদ্দ ৫ হাজার টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বরাদ্দ হলো পরিবহন ভাতা, যার পরিমাণ প্রতি মাসে ৭০ হাজার টাকা। এই অর্থ দিয়ে মূলত গাড়ির জ্বালানি খরচ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন মেটানো হয়। এর বাইরেও ব্যক্তিগত অফিস পরিচালনার জন্য মাসে ১৫ হাজার টাকা, লন্ড্রি বা কাপড় ধোলাইয়ের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং বিবিধ খরচ বাবদ আরও ৬ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করা হয়।

পরিবহন সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। নির্বাচিত হওয়ার পর একজন সদস্য তাঁর মেয়াদে একবার একটি লাক্সারি গাড়ি, জিপ বা মাইক্রোবাস সম্পূর্ণ কর ও ভ্যাটমুক্তভাবে বিদেশ থেকে আনতে পারেন। দায়িত্ব পালনের পাঁচ বছর পূর্ণ হলে তিনি পুনরায় এই সুবিধা ব্যবহার করে নতুন একটি গাড়ি আমদানির সুযোগ পান, যা সংসদ সদস্যদের জন্য একটি বিশেষ বিশেষাধিকার হিসেবে বিবেচিত হয়। যাতায়াত সুবিধার অংশ হিসেবে তাঁরা বিমান, রেল বা নৌপথে ভ্রমণের সময় সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড় গুণ পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। এছাড়া বার্ষিক ১ লাখ ২০ হাজার টাকার ভ্রমণ ভাতা অথবা বিকল্প হিসেবে বিনামূল্যে ভ্রমণের জন্য ট্রাভেল পাসের সুবিধা রয়েছে।

সংসদ অধিবেশন বা বিভিন্ন সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য সদস্যদের আলাদা দৈনিক ভাতার ব্যবস্থা আছে। দায়িত্ব পালনের জন্য কর্মস্থলে অবস্থান করলে তাঁরা দৈনিক ৭৫০ টাকা ভাতা পান। তবে সংসদ অধিবেশন চলাকালে অথবা কমিটির বৈঠকে অংশ নিলে এই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০০ টাকা। চিকিৎসার ক্ষেত্রেও সংসদ সদস্যরা বিশেষ অগ্রাধিকার পান। তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের পূর্ণ চিকিৎসা সুবিধা ভোগ করেন এবং মাসিক ৭০০ টাকা করে চিকিৎসা ভাতা পান। এছাড়া দায়িত্ব পালনরত অবস্থায় কোনো সংসদ সদস্য স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে বা মৃত্যুবরণ করলে তাঁর পরিবার ১০ লাখ টাকার সরকারি বিমা সুবিধা পাওয়ার অধিকারী হন।

টেলিযোগাযোগ সুবিধার আওতায় সংসদ সদস্যদের বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয় এবং মাসিক বিল বাবদ ৭ হাজার ৮০০ টাকা বরাদ্দ থাকে। এছাড়া এলাকার উন্নয়নে ব্যয় করার জন্য সংসদ সদস্যদের হাতে বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের ক্ষমতা থাকে। এই সুযোগ-সুবিধার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, সংসদ সদস্যরা বেতন ছাড়া যে অন্যান্য ভাতাগুলো পান, সেগুলো সম্পূর্ণ আয়করমুক্ত। ফলে মাসিক বেতন ও ভাতার বাইরে রাষ্ট্রীয় এই সুযোগ-সুবিধাগুলো একজন সংসদ সদস্যকে তাঁর নির্বাচনী এলাকায় কাজ করা এবং জীবনযাত্রার মান বজায় রাখতে ব্যাপকভাবে সহায়তা করে। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর থেকেই এসব সুযোগ-সুবিধা ভোগ করতে শুরু করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১০

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১১

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১২

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৩

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৬

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৭

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

১৯

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার গ্রহন করলেন টেকনাফ থানার ওসি।

২০