হোয়াইক্যং মরহুম জব্বার আলী-ফয়জা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ।
নিজস্ব প্রতিবেদক ::
টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মরহুম জব্বার আলী-ফয়জা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন ক্যাফে আসফার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় মরহুম জব্বার আলী-ফয়জা’র ওয়ালী ওয়ারিশানরা উপস্থিত ছিলেন।
এতে মরহুমদ্বয়ের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন যথাক্রমে, নুরুল কবির,হোসেন আলী,সমশু আলম শাহালম,মনু মিয়া,আবুল হাসেম,গফুর মিয়া,আলী হোসেন,তাহের নঈম, মাওলানা আনোয়ার ইসলাম ,হাফেজ মোহাম্মদ হারুন,জাফর ইসলাম,মো: আলম,মুসলিম মিয়া,
গিয়াস উদ্দিন ,মোস্তাক ,ইসহাক,নবী হোসেন,
নুরুজ্জামান,হোসেন আলী (হাসু) প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম সকল মুরব্বিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন মাওলানা আনোয়ারুল ইসলাম।
মন্তব্য করুন