দৈনিক নতুন বাংলা
১২ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গুলিবিদ্ধ শিশু হুজাইফা চমেকের লাইফ সাপোর্টে: অবস্থা সংকটাপন্ন, দোয়া কামনা

শমসুল আলম শারেক,নিজস্ব প্রতিবেদক:

টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আহত শিশুটির নাম হুজাইফা আফনান। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা।

চিকিৎসকরা জানিয়েছেন গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেনে প্রবেশ করেছে। তার পরিবার জানায়, সীমান্তবর্তী হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে সে আহত হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন দৈনিক নতুন বাংলা কে বলেন, গুলিটি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেনে চলে গেছে। তাই তার অবস্থা এখন সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।আল্লাহ চাইলে ভাল করে দিতে পারে। হুজাইফার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেয়া আরকান আর্মির(এ.এ) সাথে টানা ৪ দিনের সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

গতকাল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দুপক্ষের ব্যাপক গুলি বিনিময়ে সীমান্ত এলাকা কেঁপে ওঠে।
১১ জানুয়ারি  ভোর ৬ টা পর্যন্ত গুলি বিনিময় চলছিল। ভোর সকালে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের নিশানা করে কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে রোহিঙ্গা বিদ্রোহীরা পিছু হটলে আরকান আর্মি তাদের তাড়া করে বাংলাদেশ ভূখণ্ডের দিকে এলোপাতাড়ি গুলি চালায় এতে হুজাইফা সুলতানা আফনান (৯) গুলিবিদ্ধ হয়। মুমুর্ষাবস্থায় প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ,পরে আশংকা জনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়।

এদিকে সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ জন সদস্য পালিয়ে আসার সময় বিজিবি,পুলিশ হেফাজতে নিয়েছে। তন্মধ্যে ৩-৪ জন গুলিবিদ্ধ রয়েছে। ঘটনাস্থলে আইনশৃংখলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মোতায়েন রয়েছে।

পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষুব্দ জনতা।

আইনশৃংখলাবাহিনীর হাতে আটক-৫৩

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১০

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১১

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১২

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৩

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৪

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৫

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৭

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৮

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

২০