দৈনিক নতুন বাংলা
২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লাইফ সাপোর্টে বেগম জিয়া, অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল: ডা. জিয়াউল হক

লাইফ সাপোর্টে বেগম জিয়া-ডা. জিয়াউল হক,শারীরিক অবস্থা এখনও জটিল- ডা.এজেডএম জাহিদ হোসেন

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তিনি লাইফ সাপোর্টে আছেন। আমি হাসপতালে যাচ্ছি। উনাকে রেগুলোর ডায়লাইসিস দিতে হচ্ছে। বন্ধ করলে অবস্থা আরও খারাপ হচ্ছে।

বোর্ডের আরেক সদস্য ডা. জাফর ইকবাল বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা বলতে গেলে ‘ক্রিটিক্যালি ইল’। ভালো বলা যাচ্ছে না। সবার কাছে দোয়া চাই। আমরা ফারদার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর রেজাল্ট আসলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং দীর্ঘদিনের অসুখের কারণে খালেদা জিয়ার শরীর এখন সব জটিলতা থেকে দ্রুত সেরে উঠতে পারছে না। বোর্ড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

১৭ বছর পর যুক্তরাজ্য থেকে ফিরে আসার পর তারেক রহমান শনিবার ও রোববার মায়ের শয্যাপাশে ঘণ্টাখানেক অবস্থান করেন। এ সময় তিনি অশ্রুসিক্ত হয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

প্রায় এক মাস ধরে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য প্রতিদিন গুলশানের বাসা থেকে খাবার পাঠানো হচ্ছে। সার্বক্ষণিক তার সঙ্গে আছেন পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। এছাড়া ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা নিয়মিত পাশে রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

গত শনিবার রাতে বোর্ডের সভার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, “তার শারীরিক অবস্থা এখনও জটিল। আগের মতই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।” তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাই শারীরিক উন্নতি হয়েছে বলা সম্ভব নয়।

চিকিৎসা বোর্ডে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা কাজ করছেন। খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১০

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১১

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১২

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৩

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৪

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৫

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৭

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৮

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

২০