হোয়াইক্যংয়ে যৌথ অভিযানে বাংলা মদসহ পাচারকারী আটক
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় হাইওয়ে সড়কে নিয়মিত যৌথ তল্লাশি অভিযানে ৬ লিটার বাংলা মদ ও বহনকারী একটি অটোরিকশাসহ এক পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনি।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে হোয়াইক্যং পুলিশ ফাড়ীঁর অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র এই তথ্য নিশ্চিত করেন।
হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শামসুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার ভেতর থেকে ৬লিটাট বাংলা মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মদ বহনকারী একটি অটোরিকশাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকৃত ব্যাক্তি হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড আমতলী পাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র মো: জয়নাল আবেদীন(২৩)।
পুলিশ সূত্র জানায়, আটকৃত পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, মাদক ও অবৈধ পাচার রোধে হোয়াইক্যংসহ সীমান্তবর্তী ও মহাসড়ক এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন