দৈনিক নতুন বাংলা
২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ফাইনাল খেলা: ভারতকে গুঁড়িয়ে দেওয়া কে এই সামির মিনহাজ ?

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে কার্যত একাই গুঁড়িয়ে দিলেন পাকিস্তানের ওপেনার সামির মিনহাজ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ডানহাতি এই ব্যাটার খেলেন ক্যারিয়ারের সেরা এক ইনিংস- ১১৩ বলে ১৭২ রান। ১৭টি বাউন্ডারির সঙ্গে ৯টি ছক্কার মার। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাকিস্তান তোলে ৮ উইকেটে ৩৪৭ রান, যা ফাইনালের মতো বড় ম্যাচে ভারতের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে।

এশিয়া কাপের পুরো টুর্নামেন্টজুড়েই নজরকাড়া ছিলেন সামির মিনহাজ। ফাইনালে এসে তিনি নিজের সামর্থ্যের চূড়ান্ত প্রদর্শনী দেখান। এটি ছিল চলতি এশিয়া কাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। ভারতের বোলিং লাইনআপের প্রায় সব বোলারকেই চাপে ফেলেন তিনি। বিশেষ করে নতুন বলে কিশান সিং ও দিপেশ দেবেন্দ্রন–এর ওপর ছিলেন ভীষণ আক্রমণাত্মক।

সামিরের এই বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও ৯টি ছক্কায়। মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, ২৯তম ওভারে দেবেন্দ্রনের বলে একটি বাউন্ডারি মেরে। এরপর যেভাবে ব্যাট করছিলেন, ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন ১৯ বছর বয়সী এই ওপেনার। তবে শেষ পর্যন্ত দেবেন্দ্রনের এক ধীরগতির ডেলিভারিতে মিড-অনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। দেবেন্দ্রন এই উইকেটটি ছিল ম্যাচে তার প্রথম। পরে ৮৩ রানে ৩ উইকেট নেন তিনি।

কে সেই সামির মিনহাজ? 

সামির মিনহাজ পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান একটি নাম। তিনি পাকিস্তানের টি–টোয়েন্টি আন্তর্জাতিক দলের খেলোয়াড় আরাফাত মিনহাজের ছোট ভাই। আরাফাত একজন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার, অন্যদিকে সামির একজন ডানহাতি ওপেনিং ব্যাটার, যিনি প্রয়োজনে লেগ-ব্রেক গুগলি বোলিংও করতে পারেন।

সামিরের জন্ম ২ ডিসেম্বর ২০০৬, পাকিস্তানের মুলতান শহরে। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে খুব দ্রুতই জাতীয় দলের কাঠামোয় উঠে আসেন তিনি। খেলেছেন মুলতান অঞ্চল অনূর্ধ্ব-১৩, সাউদার্ন পাঞ্জাব অনূর্ধ্ব-১৬ এবং মুলতান অনূর্ধ্ব-১৯ দলে। সেখান থেকেই পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১০

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১২

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৩

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৪

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৫

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়!  এতিমের হক আত্মসাতের অভিযোগ থাইংখালীর মিছবাহ উদ্দিন মেম্বারের বিরুদ্ধে।

১৭

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

১৮

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

১৯

কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযান: টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ মাদক কারবারি আটক

২০