দৈনিক নতুন বাংলা
১৬ জুন ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে আগামীকাল বুধবার সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। আগের পাঁচ বারের থেকে এ বারের প্রতিযোগিতা তাঁর কাছে আলাদা। আগে কখনও শিরোপা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হয়নি তাঁকে। গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারও নেতৃত্ব দেবেন মেসি।

দলকে সতেজ রাখতে তুলে নিয়েছেন বাড়তি দায়িত্বও। সম্ভবত এটাই মেসির শেষ বিশ্বকাপ। এলএম টেন নিজেও জানেন সে কথা। লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ হওয়ার পর মেসিকে পেয়েছেন ৭০টি ম্যাচে।

তার মধ্যে জয় ৫৩টি। ড্র ১১টি। হার ছ’টি। সাফল্যের হার ৭৬ শতাংশ।
স্কালোনি মেসিকে পাননি ২৪টি ম্যাচে। এর মধ্যে জয় ১৮টি। ড্র তিনটি। হার তিনটি। সাফল্যের হার ৭৫ শতাংশ।
পরিসংখ্যানের হিসাবে পার্থক্য সামান্য হলেও, মাঠে মেসির উপস্থিতি বড় পার্থক্য তৈরি করে দিতে পারে।বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ১৮টি ম্যাচের ছ’টিতে খেলেননি মেসি। তা-ও পাঁচ বাকি থাকতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে গত বারের চ্যাম্পিয়নেরা। শুধু তাই নয়, আট গোল করে মেসিই বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ ছাড়াও মেসি দেশকে দু’বার কোপা আমেরিকা এবং একবার ফাইনালিসিমা জিতিয়েছেন।

একটা সময় আর্জেন্টিনা আগ্রাসী ফুটবলে বিশ্বাসী ছিল। ১৯৭৮ এবং ১৯৮৬ সালে আগ্রাসী রণকৌশলেই বিশ্বজয় করেছিল তারা। স্কালোনি এসে খেলার ধরন পরিবর্তন করেছেন। গুরুত্ব দিয়েছেন রক্ষণ সংগঠনে। এ কাজে মেসির সম্পূর্ণ সমর্থন পেয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপেও রক্ষণকে আলাদা গুরুত্ব দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। এই পরিকল্পনায় মেসিকে একটু নিচে থেকে খেলান স্কালোনি। নিজের অর্ধের মাঝামাঝি জায়গা থেকে প্রতিপক্ষের বক্স পর্যন্ত মেসি নেতৃত্ব দেন দলকে। প্রয়োজনে রক্ষণেও নেমে যান। বিপক্ষের ডিফেন্ডারদের কড়া ট্যাকল এবং নজরদারি থেকে মেসিকে বাঁচাতেই নিচে নামিয়ে এনেছেন স্কালোনি।

মেসি নিজেও সতীর্থদের সবসময় উৎসাহিত করেন। জাতীয় দলের সতীর্থদের জন্য তাঁর ফোন সব সময় খোলা থাকে। যে ম্যাচগুলো খেলতে পারেন না, সেই ম্যাচগুলোর আগেও পরামর্শ দেন।

দলের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বলেছেন, ‘বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আমরা ১-০ ব্যবধানে জিতেছিলাম। ওই ম্যাচের আগে মেসি আমাদের ভিডিও কল করে। উৎসাহিত করে। পরামর্শ দেয়। ওই আমাদের নেতা। আমরা সৈনিক। মেসির জন্য আমরা সব কিছু করতে পারি। দলে মেসি না থাকলে আমাদের ভাল লাগে না। মনে হয় কিছু একটার অভাব হচ্ছে। মেসির উপস্থিতিই আমাদের কাছে অনেক কিছু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

১০

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

১১

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

১২

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

১৩

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১৪

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১৫

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১৬

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১৭

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৮

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৯

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

২০