টেকনাফে নুরানী বোর্ড পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে ব্যবসায়ীর যমজ দুই পুত্র: তারা যেন বড় হয়ে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে আশাবাদ পিতার।
মাওলানা জুবাইর,টেকনাফ।
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম-এর অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে টেকনাফের বিশিষ্ট ব্যবসায়ী রহিম উল্লাহর দুই জমজ পুত্র।
সাফল্য অর্জনকারী দুই কৃতি ছাত্র হলো ছলিম উল্লাহ ও করিম উল্লাহ। তাদের মধ্যে ছলিম উল্লাহ জিপিএ-৫ (এ+) পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে এবং করিম উল্লাহ জিপিএ-৪.৪৪ (এ) পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
তারা উভয়ই টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেষখালিয়া পাড়া মুহাম্মদিয়া কাসেমুল উলুম বড় মাদরাসা থেকে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
তাদের পিতা রহিম উল্লাহ টেকনাফ উপজেলার বাংলালিংক ও যমুনা ইলেক্ট্রনিক্স-এর ডিস্ট্রিবিউটর হিসেবে সুপরিচিত। সন্তানদের এই সাফল্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি আমার সন্তানদের ইসলামী সু-শিক্ষায় শিক্ষিত করে মানুষ গড়তে চাই। তারা যেন বড় হয়ে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এটাই আমার বড় চাওয়া।”
সন্তানদের এই ধারাবাহিক সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন তাদের মাতা ও পরিবারের সদস্যরা। পাশাপাশি তারা মাদরাসার শিক্ষকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সুধী সমাজ দুই ভাইয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, দুই ছাত্রের এই চমৎকার ফলাফলে অভিনন্দন জানিয়েছেন মাদরাসার শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আশা প্রকাশ করেন যে, এই দুই শিক্ষার্থী আগামীতেও তাদের মেধার স্বাক্ষর রেখে সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।
মন্তব্য করুন