দৈনিক নতুন বাংলা
২৭ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে নুরানী বোর্ড পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে ব্যবসায়ীর যমজ দুই পুত্র

টেকনাফে নুরানী বোর্ড পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে ব্যবসায়ীর যমজ দুই পুত্র:  তারা যেন বড় হয়ে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে আশাবাদ পিতার।

মাওলানা জুবাইর,টেকনাফ।

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম-এর অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে টেকনাফের বিশিষ্ট ব্যবসায়ী রহিম উল্লাহর দুই জমজ পুত্র।
সাফল্য অর্জনকারী দুই কৃতি ছাত্র হলো ছলিম উল্লাহ ও করিম উল্লাহ। তাদের মধ্যে ছলিম উল্লাহ জিপিএ-৫ (এ+) পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে এবং করিম উল্লাহ জিপিএ-৪.৪৪ (এ) পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
তারা উভয়ই টেকনাফের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেষখালিয়া পাড়া মুহাম্মদিয়া কাসেমুল উলুম বড় মাদরাসা থেকে এবারের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
তাদের পিতা রহিম উল্লাহ টেকনাফ উপজেলার বাংলালিংক ও যমুনা ইলেক্ট্রনিক্স-এর ডিস্ট্রিবিউটর হিসেবে সুপরিচিত। সন্তানদের এই সাফল্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি আমার সন্তানদের ইসলামী সু-শিক্ষায় শিক্ষিত করে মানুষ  গড়তে চাই। তারা যেন বড় হয়ে দেশ ও জাতির সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এটাই আমার বড় চাওয়া।”
সন্তানদের এই ধারাবাহিক সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন তাদের মাতা ও পরিবারের সদস্যরা। পাশাপাশি তারা মাদরাসার শিক্ষকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় সুধী সমাজ দুই ভাইয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, দুই ছাত্রের এই চমৎকার ফলাফলে অভিনন্দন জানিয়েছেন মাদরাসার শিক্ষক মণ্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আশা প্রকাশ করেন যে, এই দুই শিক্ষার্থী আগামীতেও তাদের মেধার স্বাক্ষর রেখে সমাজ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০