দৈনিক নতুন বাংলা
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

ক্রিকেট ডেস্ক:

২০১৪ সালের মিরপুরে সেই এশিয়া কাপে পাকিস্তানি বাঁহাতি স্পিনার আবদুর রেহমানের ‘বিশেষ’ সেই বোলিংয়ের ঘটনা হয়তো অনেকে ভুলেই গিয়েছিলেন। সেবার তিনটা বিমার ছোড়ার পর আর বোলিংই করতে পারেননি তিনি। ১১ বছর পর আজ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে সেই পুরোনো ঘটনাটা আবার মনে করিয়ে দিলেন।

বিগ ব্যাশে আজ মুখোমুখি হয়েছে মেলবোর্ন রেনেগেডস-ব্রিসবেন হিট। ব্রিসবেনের জার্সিতে খেলা শাহিন আজ বিগ ব্যাশে প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেছেন। তবে অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তাঁর অভিষেকটা হলো ভুলে যাওয়ার মতোই। বিশেষ করে রেনেগেডসের ইনিংসে ১৮তম ওভারে তাঁর উল্টাপাল্টা বোলিংয়ের কারণে। ওভারের তৃতীয় বলে টিম সাইফার্টকে কোমরের ওপরের সমান ডেলিভারি করেছেন শাহিন আফ্রিদি। একই ওভারের পঞ্চম বলে আবারও একই রকম ডেলিভারি শাহিন আফ্রিদির। এবার ব্যাটার রেনেগেডসের ওলিভার পিক। এক ওভারে দুটো বিমার ছোড়ার কারণে আম্পায়ার শাহিনকে আর ওভারের বাকি অংশ করতে দেননি আম্পায়ার।

১৮তম ওভারে শাহিন বৈধ চার ডেলিভারি করেছেন। তবে তিন নো বলসহ করেছেন সাত বল। আরেকটা নো বল হয়েছে ফ্রন্ট ফুটের কারণে। সেই ওভারের শেষ দুই বলে নাথান ম্যাকসুইনি খরচ করেন ৫ রান। শাহিনের বোলিং শেষ করতে হয়েছে ২.৪ ওভারে ৪৩ রানে। কোনো উইকেট তিনি পাননি। শাহিনের এমন বোলিং নিয়ে অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘‘তার রাত এখানেই শেষ। সে একই ওভারে কোমরের সমান উচ্চতায় দুটি বল ছুড়ল। আম্পায়ার বললেন, ‘সরি, তুমি আর বোলিং করতে পারবে না।’’ মাইকেল ভন বলেন, ‘বলগুলো বিপজ্জনক হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১০

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১১

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১২

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৩

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৪

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৫

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়!  এতিমের হক আত্মসাতের অভিযোগ থাইংখালীর মিছবাহ উদ্দিন মেম্বারের বিরুদ্ধে।

১৭

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

১৮

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

১৯

কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযান: টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ মাদক কারবারি আটক

২০