দৈনিক নতুন বাংলা
১২ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়: রুল খারিজ

বিয়ে বহাল থাকা অবস্থায় সালিশি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতীত ওই ব্যক্তি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না  এমন বিধান বহাল রেখেছেন হাইকোর্ট।

ডেস্ক রিপোর্ট :

কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় সালিশি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতীত ওই ব্যক্তি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না  এমন বিধান বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সম্প্রতি এ রায় প্রকাশিত হয়েছে।

২০২১ সালের ১৩ ডিসেম্বর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর বহুবিবাহ সংক্রান্ত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর বহু বিবাহ সংক্রান্ত ৬ ধারায় বলা হয়েছে:

১) কোনো ব্যক্তির বিবাহ বলবৎ থাকিতে সে সালিশি কাউন্সিলের লিখিত পূর্বানুমতি ব্যতীত কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারিবে না বা ঐরূপ অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিবাহ ১৯৭৪ সনের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেকরণ) আইনের অধীনে রেজিস্ট্রিকৃত হইবে না।

২) ১ নং উপধারা অনুযায়ী অনুমতির ও দরখাস্ত নির্ধারিত ফিস-সহ চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দফতরে দাখিল করিতে হইবে ও উহাতে প্রস্তাবিত বিবাহের কারণসমূহ এবং এই বিবাহের ব্যাপারে বর্তমানে স্ত্রী অথবা স্ত্রীগণের সম্মতি লওয়া হইয়াছে কিনা উহার উল্লেখ থাকিবে।

৩) ২ নং উপধারা অনুযায়ী দরখাস্ত গ্রহণ করিবার পর চেয়ারম্যান আবেদনকারীকে ও বর্তমান স্ত্রী অথবা স্ত্রীগণের প্রত্যককে একজন করিয়া প্রতিনিধি মনোনীত করিতে বলিবেন। উক্তরূপে গঠিত সালিশি কাউন্সিল প্রস্তাবিত বিবাহ প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলিয়া মনে করিলে যুক্তিযুক্ত বলিয়া মনে হইতে পারে এমন সকল শর্ত থাকিলে তৎসাপেক্ষে প্রার্থিত আবেদন মঞ্জুর করিতে পারেন।

৪) দরখাস্তের বিষয় নিষ্পত্তি করিবার নিমিত্ত সালিশি কাউন্সিল নিষ্পত্তির কারণাদি লিপিবদ্ধ করিবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো পক্ষ নির্দিষ্ট ফিস প্রদানক্রমে নির্দিষ্ট দফতরে সংশ্লিষ্ট সহকারী জজের নিকট পুনর্বিবেচনার নিমিত্ত দরখাস্ত দাখিল করিতে পারে; তাঁহার সিদ্ধান্ত চূড়ান্ত হইবে ও কোনো আদালতে এই সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করা যাইবে না।৫) কোনো ব্যক্তি যদি সালিশি কাউন্সিলের অনুমতি ব্যতীত অন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে সে –

ক) বর্তমান স্ত্রী অথবা স্ত্রীগণের তলবি ও স্থগিত দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করিতে হইবে। উক্ত টাকা উক্তরূপে পরিশোধ না করা হইলে বকেয়া ভূমি রাজস্বরূপে আদায়যোগ্য হইবে; এবং

খ) অভিযোগে অপরাধী সাব্যস্ত হলে এক বৎসর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডীয় হইবে।

২০২২ সালের ৫ জানুয়ারি পারিবারিক জীবন রক্ষার বৃহৎস্বার্থে বহুবিবাহ আইনের বিষয়ে নীতিমালা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে স্ত্রীদের মধ্যে সম অধিকার নিশ্চিত করা ছাড়া আইন অনুসারে বহু বিবাহের অনুমতির প্রক্রিয়া কেন অবৈধ হবে না তাও জানতে চান হাইকোর্ট।ওই রুলের শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে দেন। ফলে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর বহুবিবাহ সংক্রান্ত ধারা বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবী ইশরাত হাসান। তবে তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা বলেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১০

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১১

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১২

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৩

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

১৬

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।

১৭

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮

সংসদের চিফ হুইপ পদে আলোচনার শীর্ষে শাহজাহান চৌধুরীর নাম

১৯

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার গ্রহন করলেন টেকনাফ থানার ওসি।

২০