দৈনিক নতুন বাংলা
১৭ জানুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগের সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৩০ ‘দুষ্কৃতকারীকে’ চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা

পতিত আওয়ামী লীগ সময়ের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে তাদেরকে চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এমপি-মন্ত্রীসহ এই তালিকায় আরো রয়েছেন সাবেক চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হিরন, এসরার, মামুন, বাবুসহ জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি চসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা।

এ ছাড়া ছাত্র হত্যা মামলার আসামি নুরুল আজিম রনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি ইমুসহ, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, শহিদুল ইসলাম বুইশ্যা, টেম্পুসহ চিহ্নিত সন্ত্রাসীরা এ তালিকায় রয়েছে।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারার প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতকারীদের বহিষ্কার এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১০

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১১

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১২

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১৩

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১৪

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৫

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৬

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৭

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

রক্ষক যখন ভক্ষকের ভূমিকায়!  এতিমের হক আত্মসাতের অভিযোগ থাইংখালীর মিছবাহ উদ্দিন মেম্বারের বিরুদ্ধে।

১৯

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

২০