দৈনিক নতুন বাংলা
২৮ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের চলমান গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এজন্য আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানের সুযোগ তৈরি করে জানাবেন বলে প্রধানমন্ত্রী   তারেক রহমানকে জানিয়েছেন।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব বলেন।

প্রতিমন্ত্রী জানান, আমরা আশা করছি দুই সপ্তাহ পর ত্রুটিপূণ ভাসমান এলএনজি টার্মিনালটি (এফএসআরইউ) পুরোপুরি চালু করা যাবে।

গ্যাস সংকটে সমস্যার গুরুত্ব অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৭ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেন। যা আজ আমাদের শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে হস্তান্তর করেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেন। দেশের চলমান এই গ্যাস সংকটে তিনি মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন।

আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীকে আস্বস্ত করেছেন তার এবং মালয়েশিয়ার পক্ষ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে তার দল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করবেন।অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ মুহূর্তে দেশি-বিদেশি অভিজ্ঞদের নিয়ে গ্যাস সংকটের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অঞ্চলে এক্সিলারেট এনার্জির যারা উর্ধ্বতন কর্মকর্তা তাদের নিয়ে আজ সকালে আলোচনা হয়েছে। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিমের সঙ্গে বিস্তারিত কথা বলেছি।

তাদের কর্মপরিকল্পনা শোনার পাশাপাশি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা এ বিষয়ে দুঃখ প্রকাশ করে সঠিকপথে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এই আলোচনায় আমরা কিছুটা হলেও আস্বস্ত হয়েছি।  
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১০

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১১

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১২

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৩

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৪

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১৫

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১৬

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৭

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৮

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৯

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০