দৈনিক নতুন বাংলা
২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার ৩য় দিনের কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা;            সফল কর্মসূচিতে আনুমানিক ৩ হাজার মানুষের সংহতি 

প্রেস বিজ্ঞপ্তি:

“নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া”র তৃতীয় দিনের কর্মসূচিতে টেকনাফ, উখিয়া, রামু, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, রাঙ্গামাটি এবং দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত টেকনাফের শিক্ষার্থী, তরুণ, অভিভাবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

আজকের কর্মসূচিতে টেকনাফ, উখিয়া, রামু ও কক্সবাজারের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজ, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, কওমি মাদ্রাসা, কুরআনিক একাডেমিসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সংহতি প্রকাশ করেন। পাশাপাশি চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজার, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত টেকনাফের শিক্ষার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক, ছাত্র, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন, অফিস, লাইব্রেরি, বাজার, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম এবং বিভিন্ন এলাকার সাধারণ মানুষ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত প্রায় ৫৬ জন ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে ছবি ও সংহতির বার্তা পাঠিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানান।

আন্দোলনের প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন, সামাজিক প্ল্যাটফর্ম এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ মিলিয়ে আজকের তৃতীয় দিনের কর্মসূচিতে আনুমানিক ৩,০০০ (তিন হাজার) মানুষ প্রত্যক্ষ ও অনলাইনের মাধ্যমে একযোগে সংহতি প্রকাশ করেছেন।

আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং টেকনাফ–উখিয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপহরণ, মানবপাচার, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ জনপদ গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত একটি সর্বজনীন নাগরিক উদ্যোগ।

জনসম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা

আন্দোলনের প্রতিনিধিগণ আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, অভিভাবক, তরুণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠন এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিনিধিরা বলেন, জনগণের এই স্বতঃস্ফূর্ত ও ব্যাপক জনসম্পৃক্ততা প্রমাণ করেছে যে টেকনাফ–উখিয়ার নিরাপত্তার প্রশ্নে আজ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ।

আগামীকালের কর্মসূচি

২৮ জুলাই ২০২৬ তারিখের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রোফাইল ছবি কালো (Black Profile) রাখার আহ্বান জানানো হয়েছে। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে টেকনাফ–উখিয়ার নিরাপত্তা সংকট, অপহরণ, মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে টেকনাফ–উখিয়াকেন্দ্রিক সকল সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, পেশাজীবী, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের প্রতি নিরাপদ সীমান্ত ও জননিরাপত্তার দাবির পক্ষে আনুষ্ঠানিক বিবৃতি প্রদান, কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ এবং নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আন্দোলনের প্রতিনিধিরা।

প্রচার ও প্রকাশনায়
নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১০

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১১

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১২

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৩

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৪

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

১৫

আবারও বাড়ল স্বর্ণের দাম :

১৬

ইউনিয়নের চেয়ারম্যান হতে ‘স্নাতক ডিগ্রি’ বাধ্যতামূলক করতে রুল জারি

১৭

বিএনপি সরকার বারবার ফিরে আসে, বাকিরা দেশ থেকে পালিয়ে যায়: তথ্যমন্ত্রী

১৮

বন্যার ভয়াবহতা ক্রমেই বাড়ছে: চট্টগ্রাম ও কক্সবাজারে ১২ লাখ মানুষ পানিবন্দি

১৯

জুলাই আন্দোলনে আহতদের সেবা দিয়েছিলেন ঢামেকের চিকিৎসকরা: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০