দৈনিক নতুন বাংলা
১০ জানুয়ারি ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২ শতাধিক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী তেহরানে এক রাতেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। নিরাপত্তা বাহিনীর গুলিতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানায়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন শুধুমাত্র রাজধানীর ছয়টি হাসপাতালে ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিতে প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, যদি এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত হয়, তবে এটি ইরান সরকারের বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দেয়। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বের সতর্কতাকেও উপেক্ষা করা হয়েছে বলে মনে করছে সাময়িকীটি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

টাইম ম্যাগাজিন জানায়, গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত ইরানের ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতের সহিংসতার পর শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

ওই চিকিৎসক আরও জানান, শুক্রবার হাসপাতালগুলো থেকে মরদেহগুলো সরিয়ে ফেলা হয়েছে। তার দাবি অনুযায়ী, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। এতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

১০

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

১১

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

১২

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১৩

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১৪

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১৫

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১৬

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৭

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৮

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৯

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

২০