দ্রুত সেবা পৌঁছে দিয়ে হ্নীলা ডাচ্-বাংলা ব্যাংক আউটলেটটি সর্বসাধারণের আস্থা অর্জন করেছে:
প্রেস বিজ্ঞপ্তি: গ্রাহকসেবা ও নির্ভরযোগ্যতার সাফল্যময় ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী ‘হ্নীলা বাজার আউটলেট’ (লুৎফুর টেলিকম সেন্টার)।
সুদীর্ঘ এক দশক ধরে হ্নীলা বাজার ও আশপাশের এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে আউটলেটটি সর্বসাধারণের আস্থা অর্জন করেছে। জামিয়া দারুসুন্নাহ মাদ্রাসা মার্কেটে অবস্থিত এই আউটলেটটি থেকে প্রতিনিয়ত সঞ্চয়ী হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, ডিপিএস এবং বিভিন্ন ধরণের বিল পরিশোধসহ নানা রকম ব্যাংকিং সেবা প্রদান করা হচ্ছে।
১১ বছরে পদার্পণের এই বিশেষ মুহূর্তে আউটলেটের স্বত্বাধিকারী ও লুৎফুর টেলিকম সেন্টারের পক্ষ থেকে সকল সম্মানীত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে।
লুৎফুর টেলিকম সেন্টারের পরিচালক জানান, “গত ১০ বছর ধরে গ্রাহকদের ভালোবাসাই আমাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের সবচেয়ে দ্রুত ও নিখুঁত সেবা দিতে। সামনের দিনগুলোতেও যেন আরও উন্নত এবং আন্তরিক গ্রাহকসেবা প্রদান করতে পারি, সেজন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এই অগ্রযাত্রায় আমাদের সাথে থাকার জন্য সকল গ্রাহককে অশেষ ধন্যবাদ।
আউটলেট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, অতীতের মতো ভবিষ্যতেও হ্নীলা বাজারের সর্বস্তরের মানুষ লুৎফুর টেলিকম সেন্টারের সাথেই থাকবেন এবং তাঁদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা উপভোগ করবেন।
মন্তব্য করুন