দৈনিক নতুন বাংলা
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমীর ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না। সবার জন্য ন্যয় বিচার হবে, এখানে কেউ রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। জুলাই সনদ এবং সংস্কারের সমস্ত প্রস্তাব মেনে নিয়ে তা বাস্তবায়নের ওয়াদা করতে হবে। এই তিন শর্তে যারা একমত হয়েছে তারা আমরা ১১ দলে একত্রিত হয়েছি। আমরা আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি জাতির বাক পরিবর্তন এবং জাতিকে সঠিক পথে উঠানোর নির্বাচন।

বহু রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচন পেয়েছি। যারা বুক চিতিয়ে লড়াই করে চব্বিশ এনে দিয়েছিল আমাদেরকে, তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। আমরা সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই।
এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। ’জামায়াত আমির বলেন, ‘আমরা সে বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল বনিতা সবার নিরাপত্তা নিশ্চিত হবে। যে বাংলাদেশে আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে নিরাপদ থাকবে, সমাজ তাদের মর্যাদা দেবে সেই বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি। আমরা সেই শিক্ষাব্যবস্থা চাই, যেই শিক্ষাব্যবস্থা লড়াকু একজন সৈনিক তৈরি করবে যে দেশটাকে গড়ে দেবে। আমাদের যুবকেরা কারও কাছে বেকার ভাতা চায় না।

আমরা ওয়াদাবদ্ধ। আমরা গ্রামীণ অর্থনীতিকে পাল্টে দেব। ’অপরাধ করলে সবার সমান সাজা হবে, এমন প্রত্যাশার কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘এমন বিচারব্যবস্থা আমরা চাই, যে বিচারে একজন সাধারণ মানুষের কোনো অপরাধ করলে যে শাস্তি হবে; দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি একই অপরাধ করে; বিচার তাকে ছাড় দিয়ে কথা বলবে না। একই শাস্তির আওতায় তাকে আনা হবে। আনতে বাধ্য করা হবে। ন্যায়বিচার যখন প্রতিষ্ঠিত হবে, জনগণ সকল ক্ষেত্রে তাদের অধিকার পেয়ে যাবে। এই বাংলাদেশে কোনো অভদ্র, কোনো দুষ্টু, কোনো বেয়াদব আমার মায়েদের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পাবে না। ওই বাংলাদেশ যেখানে ধর্ম বর্ণ, জাত-পাতে ভেদাভেদ করে বাংলাদেশটাকে আর টুকরো টুকরো করতে দেব না। এই বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, কর্মস্থলে যে সকল মায়েরা বোনেরা কাজ করেন; তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। শিল্প এবং ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। রাষ্ট্রকে তারা দিয়েই যাবে, আর তাদের মূল্যায়ন রাষ্ট্র করবে না এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদের দাবি আদায়ের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না। শ্রমিক না চাইতেই তার দাবি পৌঁছে দিতে হবে। এই নীতিমালার ভিত্তিতে আমরা দেশটাকে গড়তে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প

মেসির অন্যরকম বিশ্বকাপ: সঙ্গে নতুন চ্যালেঞ্জ

কোস্ট গার্ডের মাদক বিরোধী অভিযান: টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা সহ মাদক কারবারি আটক

উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন উনছিপ্রাং বিওপির অভিযানে মালিকবিহীন ছয় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারে আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখলের পাঁয়তারা: থানায় অভিযোগ দায়ের

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আনোয়ারীর সহধর্মিণীর ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক

হ্নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী

থামছে না মাদকের প্রবেশ : পন্যবাহী ট্রাকে করে মাদক ঢুকছে রাজধানীতে

হাসিনার পুত্র জয়ের তালাকপ্রাপ্ত স্ত্রী কে বছরে ২ লাখ ৪০ হাজার ডলার দেয়ার সিদ্ধান্ত

বল প্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা নিছক কল্পনা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

১০

সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানার ৪ পুলিশ ক্লোজড

১১

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

হোয়াইক্যং ইউনিয়ন কওমী মাদরাসা ঐক্য পরিষদ কর্তৃক” আয়োজিত কোরবানির মাসায়েল বিষয়ক বিতর্ক অনুষ্ঠান সম্পন্ন

১৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং ক্যাম্পে ওয়ান শুটারগানসহ এক রোহিঙ্গা গ্রেফতার।

১৫

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এ সরকারী বরাদ্দকৃত রাস্তার ইট তুলে নিয়েছে দৃর্বৃত্তরা: ইউএনও’ র হস্তক্ষেপ কামনা

১৬

উন্নয়ন ও উৎপাদনশীল দেশ গড়তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন-এটিএম নুরুল বশর চৌধুরী।

১৭

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজি মো: হোছাইন সওদাগরের বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট: আটক-১

১৮

হরমুজ প্রণালিতে আবারো ইরান-যুক্তরাষ্ট্রের সংঘর্ষ, উত্তেজনা চরমে

১৯

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের ড্রেস-ব্যাগ বিতরণ শুরু

২০