দৈনিক নতুন বাংলা
৩১ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন শনিবার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক শূরা অধিবেশন। কেন্দ্রীয় মহাসচিবের উপস্থিতিতে জেলার সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ২০২৭-২৮ সেশনের জেলা কমিটি গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এ অধিবেশন থেকে। অধিবেশন ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা শাখা।
শনিবার (১ আগস্ট)বিকাল ৩টায় কক্সবাজার শহরের হোটেল মিশুক অডিটোরিয়ামে এ শূরা অধিবেশন অনুষ্ঠিত হবে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব জান্নাতুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অধিবেশনে জেলার সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা, অগ্রগতি ও সাংগঠনিক সক্ষমতা পর্যালোচনা করা হবে। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে।
বিশেষ করে ২০২৭-২৮ সেশনের জেলা কমিটি গঠন নিয়ে অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে এবারের শূরা অধিবেশনকে জেলার সাংগঠনিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অধিবেশন সফল করতে জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট শূরা সদস্য ও জেলা আমেলার দায়িত্বশীলদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর ও সেক্রেটারি এ আর এম ফরিদুল আলম অনুরোধ জানিয়েছেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০