দৈনিক নতুন বাংলা
১২ জানুয়ারি ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি দায়ের করে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম কোনো গণহত্যা সংক্রান্ত মামলা, যা আইসিজেতে পূর্ণাঙ্গ শুনানিতে গড়াল।

এদিকে, রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিনজন রোহিঙ্গা।

তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আইসিজেতে সাক্ষ্য দিতে যাওয়া রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন ও সহিংসতা, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজের মামলায় ভুক্তভোগীদের কণ্ঠস্বর তুলে ধরাসহ বিভিন্নভাবে সমর্থন দেওয়ার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

১০

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

১১

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

১২

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১৩

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১৪

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১৫

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১৬

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৭

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৮

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

১৯

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়লো তেলের দাম

২০