দৈনিক নতুন বাংলা
২৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফের সাংবাদিক আরাফাত সানীকে আটকের বিষয়ে যা জানালো কোস্টগার্ড: সাংবাদিকদের মিশ্র প্রতিক্রিয়া

টেকনাফের কর্মরত সাংবাদিক আরাফাত সানীকে আটকের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিকে বিস্তারিত জানালেন কোস্টগার্ড। 

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ টেকনাফে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাসহ ৩ জন আটক।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৬ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২ টি ওয়াকি-টকি সেট, ৪৭ রাউন্ড তাজা গোলা ও ৮ টি দেশীয় অস্ত্রসহ টেকনাফের সাংবাদিক মুখোশধারী কুখ্যাত মাদক কারবারি আরাফাত সানি ও তার ২ সহযোগীকে আটক করা হয়।

আটককৃত আরাফাত সানি টেকনাফ উপজেলা নিষিদ্ধ সেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-
সুমন আল মুকিত
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
কোস্ট গার্ড পূর্ব জোন

এদিকে আটক সাংবাদিক আরাফাত সানী নিজেকে নির্দোষ দাবী করে দেয়া সাক্ষাৎকার রিতীমত ভাইরাল হয়েছে।

টেকনাফ,উখিয়া ও কক্সবাজারের অনেক সাংবাদিক ঘটনার তদন্ত দাবী করেছে। সাংবাদিকদের দেয়া পেজবুক পোস্টে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তার সম্পৃক্ততা না পাওয়া গেলে তার মুক্তির দাবী জানান।

টেকনাফের সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক মো,আবুল কাশেম তার ভেরিফায়েড পেজবুকে এ ঘটনায় সাংবাদিক আরাফাত সানীকে জড়ানোর তীব্র নিন্দা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়ার কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক জনসম্পৃক্ততা

১০

টেকনাফের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় সাংবাদিক মহলের উদ্বেগ: মামলা প্রত্যাহারের দাবী

১১

সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ব্যবসায়ীদের

১২

হোয়াইক্যং ইউনিয়নের সীমানা পুনঃবিন্যাস,বিভক্তিকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ

১৩

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

১৪

১২৮ বারের মত পেছাল সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

১৫

খালেদা জিয়াকে কারাগারে নেওয়া সেই ফরিদা ইয়াসমিন এখনও ডিএমপির গুরুত্বপূর্ণ পদে

১৬

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট: ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে

১৭

প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন সেই জামায়াত এমপির ড্রাইভার

১৮

টাকার বিনিময়ে রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব, নেত্রকোনায় নির্বাচন অফিসের ৩ জন চাকরিচ্যুত

১৯

দুর্নীতির মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদন্ড

২০