কক্সবাজারের মহেশখালী থেকে ‘আত্মগোপনে’ থাকা নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার করা ছাত্রলীগের নেতারা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলছে, বেশ কিছুদিন ধরে মহেশখালীতে ‘আত্মগোপনে’ ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এসব নেতারা।
তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।
মন্তব্য করুন