দৈনিক নতুন বাংলা
১০ আগস্ট ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

ফলাফলের বিপর্যয়ের বছরেও হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

নতুন বাংলা ডেস্ক :: চারদিকে যখন ফলাফলের বিপর্যয় আর পাসের হারের নিম্নমুখী গ্রাফ, ঠিক তখনই সম্পূর্ণ ব্যতিক্রমী এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো ব্যতিক্রমধর্মী মহিলা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসা। চলতি বছরের সাধারণ ফলাফলের নানামুখী চ্যালেঞ্জ ও বিপর্যয়ের মধ্যেও প্রতিষ্ঠানটি তাদের শতভাগ (১০০%) পাসের সোনালী ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। কঠোর শৃঙ্খলা, পরিচালনা কমিটি ও অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান আর শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে এই অভাবনীয় সাফল্য এসেছে বলে মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীগণ।

চলতি বছর এই মাদ্রাসা থেকে মোট ৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান নিচে দেওয়া হলো:

মোট পরীক্ষার্থী: ৩২ জন
কৃতিত্বের সাথে উত্তীর্ণ: ৩২ জন
পাসের হার: ১০০%
জিপিএ-৫ (A+): ৪ জন
জিপিএ-৪ (A): ১৫ জন
জিপিএ-৩.৫ (A-): ৮ জন
জিপিএ-৩ (B): ৫ জন

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এনামুল হক মঞ্জুর বলেন, সারাদেশের সার্বিক ফলাফলের তুলনায় এই মাদ্রাসার ছাত্রীদের গড় জিপিএ এবং পাসের হার অত্যন্ত চমৎকার ও ঈর্ষণীয়। এই গৌরবময় মুহূর্তে মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া (আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ) জ্ঞাপন করছি। সেই সাথে সাফল্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। শত প্রতিকূলতার মাঝেও মনোযোগ দিয়ে পড়াশোনা করে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য ছাত্রীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। ছাত্রীদের প্রতিটি বিষয়ে সুনিপুণভাবে প্রস্তুত করা, অতিরিক্ত ক্লাস নেওয়া এবং পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত গাইডলাইন দেওয়ার জন্য শিক্ষকদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার জন্য সকল অভিভাবককেও ধন্যবাদ জানাই। মাদ্রাসার সার্বিক শৃঙ্খলা, প্রশাসনিক সহযোগিতা এবং শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সচেতন মহল বলেন, এলাকার নারী শিক্ষা ও দ্বীনি শিক্ষার আলো ছড়াতে হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসা বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আশা করছি, আগামী দিনগুলোতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় নারীদের আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০