টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের
নিজস্ব প্রতিবেদক :
পুটিবনিয়া ২২ নং রোহিঙ্গা ক্যাম্পের শান্ত পরিবেশ কে অশান্ত ও অস্থির করার নেপথ্যে কলকাঠি নাড়ছে ইসলাম গ্রুপের প্রধান মো: ইসলাম।
২২ নং রোহিঙ্গা ক্যাম্পে তার নেতৃত্বে অস্ত্রধারী একটি সক্রিয় গ্রুপ রয়েছে। তারা প্রতিনিয়ত একের পর এক অপ্রীতিকর ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো ক্যাম্প তাদের কবজায় নিতে মরিয়া হয়ে ওঠেছে।
তাদের হাতে রয়েছে একে-৪৭ রাইফেল সহ ভারী অস্ত্রশস্ত্র। রাতে তারা ক্যাম্পের ফটকে অস্ত্র নিয়ে টহল দেয়ার দৃশ্য এবং
তাদের অপকর্ম সচক্ষে দেখলে ও সাধারণ রোহিঙ্গারা তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।
ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে ছদ্মনাম আমির হামজা,নুর কামাল ও ফাতেমা খাতুন জানায়, এদের হাতে কোন রোহিঙ্গা নিরাপদ নয়। আমরা বাস্তুচ্যুত রোহিঙ্গা। বাংলাদেশ সরকারের দয়া,মায়ায় আমরা নিরাপদ বসবাস করছি। দুঃখজনক হলেও সত্য যে,সাম্প্রতিক সময়ে অবৈধ অস্ত্রধারীদের দৌরাত্ম্য, আনাগোনা আমাদের
ভাবিয়ে তুলেছে।
সাধারণ রোহিঙ্গাদের মতে :
(০১)মোহাম্মদ ইসলাম (৩২),পিতার নাম রশিদ আহমেদ, এইচ.এইচ ৭৭৬, এফসিএন ২৩৭৭৭৪, ব্লক ডি৪,(০২) নূর জুহার (৪৫),পিতার নাম আবদুর শুকুর, এইচ.এইচ
(০৩)আব্দুল্লাহ, (২৭),পিতার নাম আলী জুহার, এইচ.এইচ ১৪৮, এফসিএন ২৪৪০০৮, ব্লক ডি৪,(০৪)আবদুর রহমান(২৪), পিতার নাম আবু কালাম, এইচ.এইচ, এফসিএন ২৪৯১৯২, ব্লক সি-১,(০৫)ওমর ফারুক(২০), পিতার নাম জিয়াবুল রহমান, এইচ.এইচ ১৪, এফসিএন ২৩৭৮৪৯, ব্লক ডি-৪, (০৬)নূর হাশিম (২৮),ডি-৪,(০৭)আরফাত উল্লাহ(৩২),
পিতার নাম মোঃ ইসলাম, এইচ.এইচ ৩১৫, এফসিএন ২৪৮৭৮৬, ব্লক সি-৫, (০৮)এইচএফ শফিক (৩৮),পিতার নাম দিল মোহাম্মদ এইচএইচ ২১৫ এফসিএন 249334 ব্লক সি-৪,(০৯)লালপুতিয়া, পিতা নুরুল ইসলাম ব্লক ডি-৪
(১০) দলাইয়্যা, পিতার নাম নুর আলম ডি-৪, (১১)জমিল, পিতা: আমির হোছন,ডি-৪, (১২) মোহাম্মদ তাহের,পিতা:শাহাব মিয়া ডি-৪।
সাধারণ রোহিঙ্গারা জানান,তাদের কে সময়ে অসময়ে অস্ত্র হাতে নিয়ে রাতে টহল দিতে দেখা যায়। তাদের চীপ অব কমান্ডার হচ্ছে মোঃ ইসলাম। তাকে আইনের আওতায় আনা গেলে ক্যাম্পের অস্ত্র উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে সহজ হবে। আইনশৃংখলা বাহিনীর উচিত, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা। তখন বেরিয়ে আসবে থলের বিড়াল।
এ ব্যাপার অভিযুক্ত রোহিঙ্গা নেতা ইসলামের বক্তব্য নিতে তার মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে সংযোগ দেয়া সম্ভব হয়নি।
মন্তব্য করুন