দৈনিক নতুন বাংলা
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন।                    নতুন বাংলা ডেস্ক :
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার নেন। তিনি পূর্বতন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হন। এ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব হস্তান্তর/গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ভারতের ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের কৃতি গ্র্যাজুয়েট।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, রোড আইল্যান্ড থেকে নেভাল কমান্ড কলেজ কোর্স সম্পন্ন করেন। তার অ্যাকাডেমিক যোগ্যতার মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিফেন্স স্টাডিজে এমএসসি এবং ভারতের তামিলনাড়ু ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি ডিগ্রি উল্লেখযোগ্য। তিনি সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার থেকেও সিনিয়র স্টাফ কোর্স সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) পিএইচডি করছেন।
তিনি আরও জানান, দীর্ঘদিনের বর্ণাঢ্য কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পালন করেছেন। গৌরবময় সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এবং কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া, বাংলাদেশ নৌবাহিনীর নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট এবং কমোডর নেভাল এভিয়েশন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০