দৈনিক নতুন বাংলা
৩১ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে কাঁদছে সারা দেশ

আপসহীন সংগ্রামী নেতা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে কাঁদছে সারা দেশ। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মী  ও সমর্থকরা হাসপাতালের সামনে ভিড় জমান। সকাল ১০টার দিকে ওই এলাকা হাজারো মানুষে পূর্ণ হয়ে যায়।

এ সময় সাধারণ নেতাকর্মী ও সমর্থকরা অনেকে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে আহাজারি করেন। এভারকেয়ারের সামনে বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়।

গতকাল গুলশানে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অনেক নেতাকর্মী জড়ো হন। এ সময় তাঁদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

এ ছাড়া গতকাল দেশের অন্যান্য স্থানেও নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন শোকে মুহ্যমান। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে আজ বুধবার খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এর আগে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে। সরকার খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটিসহ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক পালনের কর্মসূচি দেওয়া হয়।

গতকাল সকাল ১০টা ৮ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। তিনি বিমর্ষ মুখে গাড়ির সামনের সিটে বসে ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, আগের দিন রাতে মায়ের শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি সেখানে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০