দৈনিক নতুন বাংলা
১৭ ডিসেম্বর ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের দাবি করেছে র‍্যাব।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

তবে আটক ফয়সাল হামলাকারী ফয়সাল করিম মাসুদ নন বলে জানা গেছে। আটক ফয়সাল শুটার ফয়সালের শ্যালকের বন্ধু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০