দৈনিক নতুন বাংলা
২৪ জানুয়ারি ২০২৬, ২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ পৌরসভা ও বাহারছড়ায় দাঁড়িপাল্লার পথসভা
ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে
মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)।

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়ন দশ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে টেকনাফ সরকারি কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া – টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, টেকনাফ একটি সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও নানা কারণে এই এলাকার মানুষকে কর্মহীন হয়ে অভাব অনটনে দিনাতিপাত করতে হচ্ছে। শাহপরীর দ্বীপ গবাদি পশুর করিডোর, টেকনাফ স্থলবন্দর, সেন্টমার্টিন পর্যটন সীমাবদ্ধতা এবং সিন্ডিকেট ব্যবসায়ের কারণে এক প্রকার জোর করে মানুষকে কর্মহীনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ কারণে টেকনাফে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। ক্রসফায়ার দিয়ে চেষ্টা করা হয়েছে মাদক নির্মূলে। কিন্তু সম্ভব হয়নি। আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করলে মানুষের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে।

টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, এনসিপির উপজেলা সমন্বয়ক সায়েম সিকদার , বাহা উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান প্রমূখ।

এদিকে সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আরেকটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ পথসভায় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনাদের সহযোগীতায়, আপনাদের দোয়ায়, আপনাদের ভোট নিয়ে আমরা যদি এদেশ পরিচালনার সুযোগ পাই ইনশাআল্লাহ বাংলাদেশকে সকল আবর্জনা  মুক্ত করে একটি সম্মানজনক সফল রাষ্ট্রে পরিণত করা হবে। আমি নির্বাচিত হলে নিজেও দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না।

বাহারছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে পথসভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তাক আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০