দৈনিক নতুন বাংলা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন 

উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
‎টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের  কাটাখালী হাফেজিয়া দারুল কোরআন ফুরকানিয়া মাদ্রাসা ও খানাকাহর জায়গা-জমি মার্কেট ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের নগদ অর্থ ও অন্যান্য সম্পদসহ এক কোটি ২০ লাখ টাকার বেশি লুটপাটের অভিযোগ করেছেন প্রতিষ্ঠাতা মরহুম শাহ সুফি আব্দুল কাদের ফকির (রহ.)-এর একমাত্র ছেলে আলহাজ্ব হাফেজ জালাল আহম্মদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করে সম্পত্তি উদ্ধার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
‎
‎সংবাদ সম্মেলনে জালাল আহম্মদ বলেন, তার বাবা ১৯৭০ সালে হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকায় মাদ্রাসা ও খানাকাহটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এটি ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ, দরবেশ ও আউলিয়ারা এখানে ওরশ ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসতেন।
‎
‎তিনি অভিযোগ করে বলেন, তার বাবা ২০০৬ সালের ২৬ নভেম্বর মারা যাওয়ার পর প্রতিষ্ঠানটির সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় মৃত হোসেন আলীর সন্তান ছৈয়দ আমিন, রশিদ আমিন, নুরুল আমিন, মোহাম্মদ আমিন ও জুলেখা বেগমসহ কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানটির জায়গা-জমি ও সম্পদ দখলে নেন।
‎
‎জালাল আহম্মদের দাবি, প্রতিষ্ঠানটির জায়গা-জমি ও মার্কেট থেকে অর্জিত অর্থ অভিযুক্তরা নিজেদের মতো করে ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের সম্পদ ও নগদ অর্থসহ এক কোটি ২০ লাখ টাকার বেশি লুটপাট করেছে। এসব সম্পদের আয়-ব্যয়ের বিষয়ে কোনো বৈধ পরিচালনা কমিটি বা সংশ্লিষ্টদের কাছে যথাযথ হিসাবও উপস্থাপন করা হয়নি বলে দাবি তার।
‎
‎হাফেজ জালাল আহম্মদের ছেলে আনোয়ার কাদের অভিযোগ করেন, খানাকাহর দখলকৃত জায়গায় বর্তমানে মাদকের আখড়া গড়ে উঠেছে। সেখানে গাঁজা সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলছে বলেও দাবি করেন তিনি।
অভিযুক্তদের কয়েকজন ১৯৭৮ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন।

জায়গা উদ্ধার করতে গেলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আনোয়ার কাদের।
‎
সংবাদ সম্মেলনে ‎হাফেজ জালাল আহম্মদ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ।
‎
‎সাংবাদিক সম্মেলনে মাদ্রাসা ও খানাকাহের সম্পত্তির মালিকানা ও বৈধ কাগজপত্র যাচাই, মার্কেট ও সম্পত্তি থেকে অর্জিত অর্থের আয়-ব্যয়ের হিসাব তদন্ত, সম্পদ বা অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
‎
‎এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, কোনো প্রতিষ্ঠান ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্ফ মোতাওয়াল্লি নিয়োগ দিলে প্রতিষ্ঠানের দেখভাল ও পরিচালনার দায়িত্ব তার ওপর বর্তায়। কেউ এই নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ থেকে বাঁশখালীর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

১

ভালুকায় জমির নামজারি নিয়ে আবেদন নামঞ্জুর, বহাল থাকল বিবাদীর খারিজ

২

কুতুপালং ক্যাম্পে শিশু অপহরণ ও মানবপাচারের মূল হোতা মো.আলমকে আইনের আওতায় আনার দাবী ভুক্তভোগী পরিবারের 

৩

টেকনাফের হোয়াইকং নয়াবাজারে বসতবাড়ি ভাংচুর,লুটপাট : ক্ষতিগ্রস্থ পরিবারের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলার চেষ্টা !

৪

টেকনাফে ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত মাদরাসা ও খানকাহর সম্পত্তি দখলের অভিযোগ

৫

টেকনাফের সীমান্ত সড়ক চালু হলে নিরাপত্তা আরও জোরদার হবে,মাদক চোরাচালান প্রতিরোধ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদক ঠেকাতে সহায়ক হবে।

৬

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

৭

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

৮

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

৯

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

১০

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

১১

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

১২

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

১৩

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

১৪

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

১৫

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১৬

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১৭

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১৮

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৯

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

২০