কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ,উনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা,উনছিপ্রাং দারুল ইরফান মাদরাসার সাবেক সভাপতি মরহুম মাওলানা আব্দুল মান্নান রহ. এর কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদীদল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক সাংসদ ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
২৮ ডিসেম্বর সকালে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং কবরস্থানে মরহুম বিএনপি নেতার কবর জিয়ারত করতে আসেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি মাওলানা মুজাফফর, মাওলানা আব্দুসসালাম,মাওলানা আব্দুল আলীম রহ. সহ সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনা করেন। এর আগে তিনি হোয়াইক্যং এর কিংবদন্তি নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন।
হোয়াইক্যং উনছিপ্রাং কবর জিয়ারত কালে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী, হোয়াইকং ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল হক,সাধারণ সম্পাদক মোঃ রফিক, বিএনপি নেতা রফিক,ফরিদুল আলম, আবুল কালাম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
পরে তিনি হোয়াইকং ইউনিয়নের নয়াপাড়া টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম মৌলভী ফরিদুল আলম ফারুকী কবর জেয়ারত করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গনী, হেলাল উদ্দিন নুরী সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ তিনি হ্নীলায় আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ ইসহাক রহঃ, শাহ আকতার কামাল রহ. মরহুম আব্দুল গফুর চৌধুরী, মরহুম শহীদ বশির আহমদ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ শফিকুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মরহুম মাস্টার জাকের হোসাইন, মরহুম কেএন মুজিব,মরহুম কেএন মাবুদ সহ সমস্ত কবর বাসীর কবর জেয়ারত করেন। সর্ব প্রথম তার পিতা মরহুম আবুল কাশেম চৌধুরীর কবর জিয়ারতের সুচনা করেন।

কবর জিয়ারতের মাধ্যমে সকল মরহুম নেতাদের স্বরণ করে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন বলেন জানান উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাছান ছিদ্দিকী।
মন্তব্য করুন