বড় মহেশখালী নতুন বাজার মাঠে হাতপাখা মার্কার জনসভায় মানুষের ঢল: অধ্যক্ষ মাওলানা জিয়াউল হককে হাতপাখায় ভোট দিয়ে জয়যুক্ত করতে এলাকাবাসীর প্রতি আহবান
নিজস্ব প্রতিবেদক মহেশখালী :: ৯ফেব্রুয়ারি (রবিবার) বড় মহেশখালী নতুন বাজার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হকের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভাটি ঘিরে সকাল থেকেই মাঠে ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
বিশেষ অতিথি ও বক্তারা তাঁদের বক্তব্যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং জনগণের অধিকার রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন্দ বলেন, দেশে ইনসাফ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই রাজনীতি করছে।
তিনি আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হককে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক বলেন, “মহেশখালী-কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে আমি আপনাদের পাশে থাকতে চাই। জনগণের আমানত রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার।
জনসভা শেষে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মাঠ ত্যাগ করেন। স্থানীয়দের মতে, এ জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে হাতপাখা মার্কার প্রতি জনসমর্থনের শক্ত অবস্থানকে স্পষ্ট করেছে।
মন্তব্য করুন