ডেস্ক রিপোর্ট :
৫ম বারের মত কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি শাহজাহান চৌধুরী নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন হ্নীলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, সাবেক এমপি মরহুম আব্দুল গফুর চৌধুরীর পুত্র, হ্নীলা জামিয়া দারুসসুন্নাহ মাদরাসার সাবেক পরিচালক আলহাজ্ব মাওলানা আবছার উদ্দিন চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় মাওলানা আবছার উদ্দিন চৌধুরী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত শাহজাহান চৌধুরীর মত একজন বিজ্ঞ প্রাজ্ঞ পার্লামেন্টকে বিজয় দান করায় শুকরিয়া জানাচ্ছি। আশা করি শেষ বয়সটি তিনি মানুষের জনসেবায় বিসর্জন দিবেন।
আমি শাহজাহান চৌধুরী এমপির সার্বিক সফলতা ও “হায়াতে তৈয়্যিবাহ” কামনা করছি।
মন্তব্য করুন