সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকান্ডের স্থান পরিদর্শন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলা নেতৃবৃন্দ
সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখা।
আজ সকাল আনুমানিক ৬:৩০ মিনিটে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনগামী জাহাজে হঠাৎ আগুন লাগে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ বিষয়ে জেলা সভাপতি আব্দুর রহমান আরিফী বলেন- ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। যদি এটি প্রাকৃতিক কারণে ঘটে থাকে, তবে আমরা আল্লাহর দরবারে দু‘আ করি। কিন্তু যদি এর পেছনে মানুষের অবহেলা, গাফিলতি কিংবা কোনো রাজনৈতিক দুরভিসন্ধি থেকে থাকে, তবে আমরা এর একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত চাই।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি যদি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হয়ে থাকেন, তাহলে সরকারিভাবে তার পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে আহতদের সকল চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে। এই ঘটনা যেন আর দশটি ঘটনার মতো ধামাচাপা না দেওয়া হয়, সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিএমডব্লিউর কোনো অবহেলা রয়েছে কিনা, তাও তদন্তের আওতায় আনতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি সাইমুন সোহেল শাকিব, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম আবরার, সদ্য সাবেক তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ ফায়সাল আমিন, শহর শাখার সভাপতি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক:
তথ্য গবেষণা ও প্রচার বিভাগ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কক্সবাজার জেলা শাখা।
মন্তব্য করুন