কাটাখালী খাল দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়ে অবশেষে বনবিভাগের টনক নড়েছে।
অদ্য ২৬ ডিসেম্বর বিকেলে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরীর নেতৃত্বে হোয়াইক্যং বিটের আওতাধীন বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে কাটাখালী সুইজগেট ঘোনারপাড়া এলাকার খাল থেকে ড্রেজার মেশিন জব্দ করেছেন। কাটাখালীর একটু অসাধু চক্র দীর্ঘ দিন থেকে সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।
খবর পেয়ে হোয়াইকং রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরীর নেতৃত্বে বনবিভাগের একটি দল হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী খালে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। ইতিপূর্বে বনবিভাগের জমি থেকে বেশ কয়েকটি বাড়ি উচ্ছেদ করেন রেঞ্জ কর্মকর্তা মিনার চৌধুরী।
মন্তব্য করুন