দৈনিক নতুন বাংলা
১৮ এপ্রিল ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হ্নীলা উম্মে সালমা (রা.) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হ্নীলা উম্মে সালমা (রা.) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
​টেকনাফ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০২৬
​টেকনাফের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হ্নীলা উম্মে সালমা (রা.) ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব হোসাইন আহমেদ মেম্বার, খারাংখালী দারুত তাওহীদ বালিকা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব বদিউল আলম, একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন এবং হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আবুল হাসেম হাফেজ মাওলানা মুহাম্মদ ইলিয়াস মাওলানা কারী ফরিদুল আলম আলহাজ মাহবুবুর রহমান সওদাগর পল্লী চিকিৎসক নুরুল আজিম সোহেল মাওলানা মুহাম্মদ শাহজাহান মাওলানা দিলদার আহমদ মাওলানা আব্দুল হাফিজ মাওলানা আবু বকর ছিদ্দিক মাওলানা হাফেজ জসিম উদ্দিন মাওলানা কারী মকসুদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্যে মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ এনামুল হক মনজুর প্রতিষ্ঠানের ইতিহাস, বিগত বছরের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি ছাত্রীদের আদর্শ নাগরিক ও সুশিক্ষিত নারী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
​অনুষ্ঠানে ছাত্রীদের কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত এবং বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় জ্ঞানগর্ভ বক্তৃতা দেখে অতিথিবৃন্দ মুগ্ধতা প্রকাশ করেন। বক্তারা নারী শিক্ষার প্রসারে এই মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন এবং পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
​পরিশেষে, বিদায়ী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্নীলা উম্মে সালমা (রা.) মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হ্নীলা মডেল ফারিয়া’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে,বাংলাদেশ ইসলামি যুব আন্দোলন হ্নীলা ইউনিয়ন শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম শহীদ

নূরানী কেন্দ্রীয় পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ড শ্রেষ্ঠ হয়েছে লেদার’মাদ্রাসা ওসমান বিন আফফান (রাঃ) এর ছাত্র উমাইর

প্রবীণ সাংবাদিক এইচএম এরশাদ আমাদের মাঝে আর নেই।

লম্বাবিল এলাকার সকল ওলামায়ে কেরামদের নিয়ে “বৃহত্তর লম্বাবিল ওলামা ঐক্য পরিষদ” গঠিত।

চকরিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআইয়ের মৃত্যু

পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজে বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

দেশ-বিদেশের সকল প্রবাসী সহ টেকনাফবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জিয়াবুল সিআইপি।

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভারতে ওসমান হাদি হত্যার প্রধান আসামিসহ ২ জন আটক : আইএসপিআর

১০

উনছিপ্রাং এ বসতঘরে ঢুকে তুলে নেয়ার হুমকি: ত্রাস ছাবের কে আইনের আওতায় আনার দাবী।

১১

ইরান আক্রমণে ২০০ যুদ্ধবিমান অংশ নেয়, আঘাত হানে ৫০০টি লক্ষ্যবস্তুতে।

১২

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত: আইআরজিসি

১৩

না ফেরা জগতে সেন্টমার্টিনের মালেক “আমার লাশ বাবা–মায়ের কবরের পাশে শায়িত করিও”

১৪

মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন জাকারিয়া তাহের: সম্পদের পরিমাণ প্রায় ২৩২ কোটি টাকা ।

১৫

১৭ হাজার কোটি টাকার মালামাল জব্দ করেছে কোস্টগার্ড, ৬৭০ জন মাদক কারবারী আটক

১৬

ফ্যামিলি কার্ড পাচ্ছে ১৪ উপজেলা: বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

১৭

আওয়ামী লীগ সরকারের সময় চাকরি হারানো আলী হোসেন ফকির নতুন আইজিপি

১৮

সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানে সাংবাদিক মারধরের ঘটনায় : ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় আরাকান আর্মির’ ৩ সদস্য আটক

২০