দৈনিক নতুন বাংলা
২০ ডিসেম্বর ২০২৫, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অভাব-অনটন আর মায়ের গহনা বিক্রি করে ক্রিকেটার হওয়া শর্মা আজ কোটিপতি

২০২৬ সালের আইপিএল নিলাম হয়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। সেই নিলামে এবার নজর কেড়েছেন দুই আনক্যাপড ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। তাদের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু নিলাম শেষে তারা হয়েছেন কোটিপতি।

প্রশান্ত বীর ও কার্তিক শর্মা দুজনকেই ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। তবে কার্তিক শর্মার এ যাত্রার পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে তাকে।

কার্তিক শর্মার বাবা মনোজ শর্মা এমন খবর শোনার পর খেই হারিয়ে ফেলেন। ফিরে গেলেন অতীতে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সময়ের লড়াইয়ের কথা বলেন তিনি, আমাদের আয় সীমিত ছিল, কিন্তু আমার স্ত্রী রাধা ও আমি স্বপ্ন দেখেছিলাম কার্তিককে ক্রিকেটার বানাব।

স্বপ্নপূরণ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাদেরকে। কারণ ক্রিকেটার হওয়া তো কম খরচ নয়। ব্যাট-বলের দাম হাজারের বেশি। আরও খরচ তো রয়েছে। এর জন্য প্রয়োজনীয় আয় ছিল না। তাই কার্তিক শর্মার বাবা-মা রাজস্থানের বাহনেরা গ্রামে তাদের জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন। তবু খরচের টাকা পুরোপুরি উঠাতে পারেননি। কার্তিকের মা নিজের গহনা বিক্রি করে দেন।

মনোজ শর্মা বলেন, সেই সময়টা আমাদের কাছে চ্যালেঞ্জের ছিল। কিন্তু আমরা কখনো কার্তিকের স্বপ্নকে ব্যর্থ হতে দিইনি। মনোজ নিজেও ক্রিকেট খেলতেন, মাঝপথে তাকে থাকতে হয় একটা চোটের জন্য। গোয়ালিয়ারে একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন কার্তিক। টাকা না থাকায় সেখানে রাত কাটাতে হয়েছিল নাইট শেল্টারে। কার্তিক দারুণ পারফর্ম করে দলকে ফাইনালে তোলেন।

সেদিনের কথা স্মরণ করে মনোজ বলেন, তখন দিনের পর দিন আমরা খিদে পেটে ঘুমাতাম। ফাইনালে জেতার পর যেই পুরস্কারমূল্য পেত, সেটি ছিল আমাদের সম্বল।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৪ ও ১৬ থেকে পেশাদার ক্রিকেটে কার্তিকের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তারপর চার বছর তিনি ক্রিকেটে সুযোগ পাননি। তবে আশা না ছেড়ে খেলা ও অনুশীলন চালিয়ে যান কার্তিক শর্মা। পরিশ্রমের ফল পেয়েছেন হাতেনাতে, রঞ্জি ট্রফির অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পান। তারপরেই আইপিএলে দল পেলেন সদ্য একাদশ শ্রেণি পাশ করা কার্তিক। কোটিপতি হয়ে এখন তার ক্রিকেটার হওয়ার লক্ষ্য পূরণের পালা। এর পাশাপাশি পড়াশোনাও করতে চান কার্তিক শর্মা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্ট গার্ডের মহাপরিচালক হলেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিধি মোতাবেক প্রধান শিক্ষক নিয়োগের দাবি।

কক্সবাজারে পুলিশের বাসা থেকে ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার, হ্নীলার মাদককারবারী সহ আটক- ৩

সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: বিএফইউজ মহাসচিব

হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের অর্থ সম্পাদক মনোনীত হলেন গফুর মিয়া।

আরকান আর্মির হাতে আটক ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি।

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যাদের নাম

সাগরে ডুবে গেল ৭ ট্রলার, ভাসতে থাকা জেলেদের ভিডিও ভাইরাল

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান; নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিতকরণে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি, আটক-২৪

টেকনাফের উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে নায়ক মোঃ ইসলাম: দাবী রোহিঙ্গাদের

১০

হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসার শতভাগ পাসের অভাবনীয় সাফল্য।

১১

রামুতে পৌরসভা ও উপজেলার পূর্বাঞ্চলে নতুন উপজেলা গঠনের দাবি।

১২

কাল শনিবার কক্সবাজারে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক শূরা অধিবেশন

১৩

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও দেড়শ কোটি টাকা

১৪

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী আসাদুজ্জামান

১৫

দ্বিপক্ষীয় বৈঠকে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: আগস্ট থেকে শ্রমিক যাবে।

১৬

৩ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত

১৭

গ্রাহকসেবায় সফলতার ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করল ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেট শাখা।

১৮

বৈধ পথে চিংড়ি আমদানির পথ উম্মুক্ত করতে শাহজাহান চৌধুরী এমপির সহযোগিতা কামনা

১৯

ইয়েমেনি হামলার পর সৌদি আরামকোর জিজান শোধনাগার বন্ধ

২০